আন্তর্জাতিক ডিরেক্টরি

সকল দেশের ভিসা যাচাই ও সরকারি পোর্টাল ডিরেক্টরি

প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের সুবিধার্থে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের প্রধান ১২টি দেশের অফিশিয়াল ভিসা ডাটাবেজ, গামকা মেডিকেল রিপোর্ট এবং এম্বাসি সংক্রান্ত তথ্য এক ঠিকানায়।

সরকারি পোর্টাল থেকে ভিসা যাচাইয়ের গুরুত্ব ও সতর্কতা

বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি জমানোর ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল ধাপ হলো ভিসা ও ওয়ার্ক পারমিটের সত্যতা নিশ্চিত করা। প্রতি বছর অসচেতনতার কারণে শত শত প্রবাসী কর্মী ভুয়া ভিসা ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করতে Visa Check App আন্তর্জাতিক শ্রমবাজারের উন্মুক্ত সরকারি ডাটাবেজের সরাসরি অ্যাক্সেস সুবিধা নিয়ে এসেছে।

সৌদি আরবের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুফা (MOFA) ও মানবসম্পদ মন্ত্রণালয়ের ক্বুয়া (Qiwa) প্ল্যাটফর্ম, মালয়েশিয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (JIM), কাতারের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI) এবং সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে আইসিপি (ICP) ও জিডিআরএফএ (GDRFA) পোর্টাল থেকে সরাসরি ভিসা স্ট্যাটাস যাচাই করা যায়। কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্সির কথার উপর নির্ভর না করে নিজের পাসপোর্ট নম্বর ও ভিসা রেফারেন্স দিয়ে নিজে যাচাই করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

জরুরি নিরাপত্তা সতর্কতা: visacheckapp.net কোনো ভিসা প্রক্রিয়াকরণ বা প্রদানকারী সংস্থা নয়। এটি সম্পূর্ণ স্বাধীন একটি তথ্য ও ডিরেক্টরি পোর্টাল। ভিসা প্রাপ্তির জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সংবেদনশীল তথ্য কোনো মধ্যস্বত্বভোগীকে প্রদান করার আগে সতর্ক থাকুন।